সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা : সিলেট শহরতলির মেজরটিলায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সঙ্গে থাকা অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সরোয়ার আহমদ (২০)। মেজরটিলা এলাকার দীপিকা আবাসিক এলাকার বাসিন্দা তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৭৪৭) সিলেট শাহপরান (রহ.) এর মাজারে আসে। মাজার থেকে ফেরার পথে মেজরটিলায় স্কলার্সহোমের সামনে মোটরসাইকেলে (সিলেট-ল-১১-২৯৮৫) থাকা দুই যুবককে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে নিহত হন সরোয়ার। সাথে থাকা অপর যুবক অনিক গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। অনিক নগরীর টিলাগড়ের বাসিন্দা।

শাহপরান থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com