রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি ভেন্যু চূড়ান্ত, ভিসা পাচ্ছে পাকিস্তান

তরফ স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৯টি ভেন্যু চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এই ৯টি ভেন্যুতেই বিশ্বকাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

বোর্ড সভায় বিসিসিআই আরও জানিয়েছে, পাকিস্তানসহ কোনো দেশের জন্যই ভিসা নিয়ে সমস্যা হবে না।

বিসিসিআইর এক বিবৃতিতে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি ভেন্যু হলো মুম্বই, নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধর্মশালা, আহমেদাবাদ ও লখনৌ।

এর মধ্যে আহমেদাবাদ, লখনৌ, চেন্নাই ও হায়দ্রাবাদ নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে ২০১৬’র টি-টোয়েন্টি বিশ্বকাপে এই চারটি ভেন্যুতে খেলা হয়নি। আর গতবারের থেকে বাদ পড়েছে মোহালি ও নাগপুর। এছাড়া সূত্রের খবর অনুযায়ী, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসরটির ফাইনাল গড়াবে।

এক বোর্ড কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘প্রতিটি ভেন্যুতেই এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে ও প্রস্তুতি শুরু করে দিতে বলা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রাখা হচ্ছে এবং শেষ দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি কেমন থাকবে এখনই বলা মুশকিল। কিন্তু প্রস্তুতি শুরু করতেই হবে। ’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com