মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাস: আজ মৃত্যু ৯৮, শনাক্ত ৪০১৪

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। এর আগে গতকাল ৯৫ ও গত পরশু ৯১ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৭৮১ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও চার হাজার ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৩৬ হাজার ৭৪ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও চার হাজার ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৮ জনের মধ্যে ৬২ জন পুরুষ ও ৩৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৯ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ২৬৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৪২ হাজার ৪৪৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫২ লাখ ৭৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা এক হাজার ৬৬। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ২৯১টি। এখন পর্যন্ত সারাদেশে ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com