শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মিয়ানমারে সেনা ঘাঁটি দখলে নিল বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ড সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি দখলে নিয়েছে শক্তিশালী কারেন বিদ্রোহীরা। মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটি দখলে নেওয়া হয় বলে জানিয়েছেন বিদ্রোহীদের এক কর্মকর্তা।

গত ১ ফেব্রুয়ারি বেসামরিক নেত্রী অং সান সু চিকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে অস্থিরতার মধ্যে পড়ে মিয়ানমার। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়লে দমন-পীড়ন শুরু করে সেনাবাহিনী।

সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা সারাদেশে ব্যাপক সমর্থন পায়। কয়েক দশক ধরে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসা বিদ্রোহীরাও তাদের সমর্থন দেয়। বিদ্রোহীদের মধ্যে অন্যতম হলো কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। তারা গত কয়েক সপ্তাহ মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

কারেন রাজ্যের সালবিন নদীর কাছে মঙ্গলবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নদীটি মিয়ানমার ও থাইল্যান্ডকে আলাদা করেছে। নদীর থাই অংশের বাসিন্দারা মিয়ানমার থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে।

কেএনইউ’র বিদেশ বিষয়ক প্রধান পাদোহ শো থো নী এএফপি-কে বলেন, আমাদের সেনারা বার্মিজ সামরিক ক্যাম্প দখলে নিয়েছেন।

গত মাসে কারেন বিদ্রোহীরা একটি সামরিক ঘাঁটি দখলে নেয়। এর পর কয়েক দফা বিমান হামলা চালিয়ে এর জবাব দেয় জান্তা সরকার। গত ২০ বছরের মধ্যে কারেন রাজ্যে এই প্রথম বিমান হামলার ঘটনা ঘটলো।

এদিকে, মিয়ানমারের পাল্টা হামলার আশঙ্কায় স্থানীয়রা বাড়িঘর ছেড়ে অন্য শহরের উদ্দেশে ছুটছেন। সকালে লড়াই শুরু হওয়ার পর থেকেই স্থানীয়রা এলাকা ছাড়তে শুরু করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কারেনে সংঘর্ষ তীব্র হয়েছে। এতে ২৪ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন যাদের দুই হাজার নদী পাড়ি দিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

মিয়ানমারের এক-তৃতীয়াংশ ভূখণ্ড বিশেষ করে সীমান্ত এলাকা বেশকিছু বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব বিদ্রোহীদের নিজস্ব মিলিশিয়া বাহিনী আছে। সূত্র: এএফপি

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com