বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

বাহুবলে ডাকাত সর্দার জামাল পুলিশের খাঁচায় বন্দী

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জামাল মিয়া (৩২) অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলার মিরপুর এলাকা থেকে আটক করা হয়।

সে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। ডাকাত সর্দার জামাল দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, মৌলভীবাজার,

সিলেটসহ দেশের বিভিন্ন জেলার ডাকাতদের সংঘবদ্ধ করে ডাকাতি করে চলছিল। এতে পুলিশ এবং জনতা উভয়ই অতিষ্ট হয়ে উঠেছিল।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টায় বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর এলাকা থেকে ডাকাত সর্দার জামাল মিয়াকে আটক করে। এ সময় তার সহযোগিরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত জামালের বিরুদ্ধে বাহুবল, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে ইতিমধ্যে একাধিকবার ডাকাতি মামলায় আটক হয়ে জেল কেটেছে। তাকে গ্রেফতার লক্ষ্যে বাহুবল মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান করে আসছিল। শনিবার তাকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com