বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে জুবেদ মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে কুশিয়ারা নদীর জালালপুর নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুবেদ মিয়া দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের মৃত লাল মিয়ার পুত্র । জুবেদ মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।

জানা যায়, গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুবেদ মিয়া। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর গ্রামের স্থানীয় লোকজন নদীর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। সেসময় স্থানীয় লোকজন জুবেদের পরিবারকে খবর দিলে তার আত্মীয়স্বজন লাশ সনাক্ত করেন। পরে কোনো অভিযোগ না থাকায় জুবেদের আত্মীয় স্বজন তাঁর লাশ উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, জুবেদ মিয়া নামের যুবক কিছুদিন ধরে নিখোঁজ ছিল, সে মানসিক ভারসাম্যহীন,পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় নদী থেকে তার আত্মীয় স্বজন জুবেদ এর লাশ উদ্ধার করে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com