শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শান্তিরক্ষীরা হলেন আমাদের শান্তির দূত: ড. মোমেন

তরফ নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের শান্তিরক্ষীরা হলেন আমাদের শান্তির দূত। তারা বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে বিদেশে ব্র্যান্ডিং ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অবদান রাখছেন।

শনিবার (২৯ মে) শান্তিরক্ষী র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিএএফ সেন্ট্রাল মসজিদের সামনে এক র‍্যালির আয়োজন করা হয়। এর উদ্বোধনী বক্তব্য রাখেন ড. মোমেন।

উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। এটা আমাদের জন্য গৌরবের। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ৮টি দেশে প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশের শান্তিরক্ষী রয়েছে।

তিনি বলেন, আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বেশ কয়েকটি চ্যালেঞ্জিং স্পটে মোতায়েন রয়েছে। সেখানে তারা স্থানীয় জনগণের সঙ্গে নিবিড়ভাবে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তাসহ বহুমুখী ভূমিকা পালন করছে। এমনকি বিশ্বব্যাপী মহামারি চলাকালেও আমাদের শান্তিরক্ষীরা নির্ভয়ে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে চলেছে।

অনুষ্ঠানে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে শান্তিরক্ষী র‍্যালির উদ্বোধন করা হয়।  প্রতিবছর ২৯ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়ে থাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com