সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে দাঙ্গাবাজের কারাদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলায় আকমল হোসেন (৪৮) নামে এক দাঙ্গাবাজকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এ দণ্ডাদেশ দেন।

এর আগে দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অভিযোগে তাকে আটক করেন। তিনি উপজেলার গন্ধা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

ওসি দস্তগীর আহমেদ জানান, আকমল দীর্ঘদিন ধরে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা অভিযোগ করায় দুপুরে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com