মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার কচুয়াদি গ্রামের মৃত আজিজুল্লাহর ‍পুত্র।

জানা যায়, কৃষক আকবর আলী আউশ ধান রোপনের জন্য জমি প্রস্তুত করতে সকাল বেলায় বাড়ির পূর্ব পাশে কোদাল নিয়ে মাঠে যান। সকাল ৮ টার দিকে পশ্চিম আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় হঠাৎ একটি বজ্র তার শরীরে এসে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মাঠে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন কৃষক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com