মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গল পুলিশের হাতে মাদক সহ বিক্রেতা আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন থেকে ৪০২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি কুঞ্জবন গ্রামের মতলিব মিয়ার পুত্র আয়ুব আলী (৩২ ) কে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবনে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সহ মাদক এক মাদক কারবারি পুলিশের হাতে আটক হয়। এসময় তাঁর ঘর তল্লাসী করে ৪০২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকুত মাদকের মূল্য এক লক্ষ বিশ হাজার ছয়শ টাকা।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির ও পুলিশ পরিদর্শক (অপারেশন ) নয়ন কারকুন এর নেতৃত্বে এসআই মোহাম্মদ আল-আমীন, এসআই মো. রাকিবুল হাসান, এসআই মো. মুখলেছুর রহমান সহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক কারবারিকে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com