রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

পল্লী বিদ্যুতের গাফিলতিতে প্রাণ গেলো পিতা-পুত্রের

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ এর গাফিলতিতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বাবা ছেলের । সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায়  কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মো. সালাউদ্দিন (৫০) এবং তার ছেলে সৌরভ (১২)। সৌরভ  স্থানীয় করমবক্স উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭ টায় সালাউদ্দিন এবং ছেলে সৌরভ  তাদের জমিতে পানি সেচ দিতে গিয়ে পল্লী বিদ্যুতের খুটি থেকে টানানো তারের সাথে স্পর্শ হলে সালাউদ্দিন বিদ্যুতায়িত হয়ে ছটফট শুরু করলে, ছেলে সৌরভ  বাবাকে বাঁচাতে গিয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

গাফিলতির বিষয়ে জানতে চাইলে  কবির হাট পল্লী বিদ্যুতের  ডি জি এম গোপাল চন্দ্র শিব বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া তারের সাথে টানা তারের সংযোগ থাকার কারনে এ দূর্ঘটনা ঘটে। ঠিকাদার এ কাজটি করেছে । আগামীকাল সকালে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ মির্জা হাসান জানান, ফায়ার বিগ্রেডের উদ্ধারকারী দল এসে  লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com