সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সরকারি নতুন পাঠ্যবই ভাঙ্গারী দোকানে, আটক ২

হবিগঞ্জে ভাঙ্গারী দোকান থেকে জব্ধকৃত পাঠ্যবই

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২০১৯ সালের ৫ হাজারের অধিক সরকারি নতুন পাঠ্যবই জব্দ করেছে পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়।

সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ বইসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আমিরুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে হাশিম মিয়া (৩৫)।

পুলিশ জানায়, আটককৃত উভয়েই ভাঙ্গারী ব্যবসায়ী। বইগুলো তাঁরা কেজি হিসেবে ক্রয় করে দোকানে রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মকর্তা গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ সময় ওই দোকান থেকে দুই বিক্রেতাকে আটক করা হয়। জব্দকৃত বইগুলো অষ্টম, ৫ম ও তৃতীয় শ্রেণির বলে জানায় পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক জানান, সরকারি বইগুলো বিক্রির উদ্দেশ্যে রেখে দেয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৫ হাজারেরও অধিক বইসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে মূল তথ্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com