রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত

প্রতীকী ছবি

তরফ নিউজ ডেস্ক : গভীর রাতে সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটের স্টেশনেই ভূমিকম্প হওয়ার বিষয়টি দেখাচ্ছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ২ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের উত্তরে ভারতের অভ্যন্তরে। যা শুধু সিলেট অঞ্চলের লোকজন টের পেয়েছেন। দেশের ১০টি স্টেশনের অন্য কোথাও ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com