সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

 মঙ্গলবার ((১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন-ঢাকার দক্ষিণ খিলগাঁওয়ের বাসিন্দা হাসানুজ্জামান (৩২), একই এলাকার পরশ কান্তি (৩৩), অপু আহমেদ (২৫), তার স্ত্রী ঝুমুর (২০) ও রিজন সালেহীন (৩০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে কাছে হওয়ায় আহতদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা ঢাকার একটি বেসরকারি কোম্পানির কর্মী। তারা সবাই মাইক্রোবাসে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com