সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের মাঠে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ১০টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নেন। শত বছরের ঐতিহ্যবাহী এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আলমপুর গ্রামের যুব সমাজ। প্রতিযোগিতায় ১০ টি ঘোড়ার মধ্যে তিনটি দৌড় অনুষ্ঠিত হয়। পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় আলমপুর পূর্ব মাঠ থেকে ছেড়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে দৌড়ে প্রথম হয়েছে জামারগাঁও গ্রামের সেলিম মিয়ার ঘোড়া কেলাউটা নাইট। ২য় হয়েছে আলম পুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া সুর্যফুল।  তৃতীয় হয়েছে জামারগাঁও গ্রামের সেলিম মিয়ার বিজয় ৭১ ঘোড়া।

প্রতিযোগিতা শেষে ১ম বিজয়ীকে ২৪ ইঞ্চি টিভি, দ্বিতীয় বিজয়ীকে ২১ইঞ্চি টিভি এবং তৃতীয় বিজয়ীকে ১৪ ইঞ্চি টিভি পুরস্কার দেওয়া হয়।

এতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক আলী হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান কাজল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ এহিয়া, ইউপি তথ্য কেন্দ্রের উদ্যোক্তা মনসুর আহমেদ নাইম, জিৎ ধর প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com