মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে ৪ হাজার ৬৩০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার পাশে অভিযান চালিয়ে ৪ হাজার ৬’শ ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।

সোমবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপারের (লাকসাম সার্কেল) নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল লাকসাম রেলওয়ে জংশন জিআরপি থানা সংলগ্ন কলোনির একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার লাকসাম উপজেলার নৈরপাড় গ্রামের চানঁ মিয়ার ছেলে ডিজে সোহেল, মনোহরগঞ্জ উপজেলার লাইলহরী গ্রামের মাফুু আলমের ছেলে ফরহাদ হোসেন এবং খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সালাউদ্দিনের ছেলে মুন্না।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল রেলওয়ে জংশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় জিআরপি থানার পাশে একটি কলোনীর পরিত‍্যাক্ত ভবনের ভিতরে লুকিয়ে রাখা পলিথিন বেগে থাকা ৪ হাজার ৬’শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করে তিন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com