রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় আফতাব উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে মিরপুর-ধুলিয়াখাল সড়কের উপজেলার চন্দ্রছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত ছবদর উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আফতাব উদ্দিন কয়েকটি গরু নিয়ে বাড়ির পাশে মিরপুর-ধুলিয়াখাল সড়কের কিনারায় ঘাস খাওয়াতে যান। সকাল সাড়ে ৬ টার দিকে সড়কের একপাশ থেকে অন্যপাশে গরু নিয়ে যাওয়ার সময় মিরপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (নরসিংদী-ঠ-১১-০০১০) চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে আর চালককে আটক করা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com