রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রীমঙ্গলে একদিনে আরো ১৫ জনের শরীরে করোনা শনাক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে নতুন করে আরো ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার মো. সাজ্জাদ হোসেন চৌধুরী নিশ্চিক করে বলেন, আক্রান্তদের নমুনা প্রেরণের পর আজ ১৫ জনের শরীরে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, এরপরও মানুষ হাসপাতালে আসছেন মাস্ক ছাড়া। অন্তঃবিভাগে ভর্তি রোগী দেখতে ভীড় জমাচ্ছেন রোগীর স্বজনরা যাদের অধিকাংশের মুখেই মাস্ক থাকে না। তিনি হাসপাতালে আগতদের উদ্দেশ্যে বলেন, এখনই আরো সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে সেবা নিতে আসুন। প্রতিদিনই জরুরি বিভাগে শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। এভাবে চলতে থাকলে শ্রীমঙ্গলবাসীর জন্য মহাবিপদ আসন্ন! হাসপাতালে জরুনি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর সাথে আসা লোকজনকে মুখে মাস্ক পরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আসার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com