রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শফিকুল ইসলাম রুম্মন, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার (২৫ জুন) বিকেলে কালীঘাট রোড মাঠে কালীঘাট রোড স্পোর্টস একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে । উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহীন আহমেদ, হোটেল ইসাকী এমোস এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুদ্দিন লিটন, বিশিষ্ট সমাজ সেবক বিপুল সিংহ, ক্রীড়াবীদ আব্দুল বাসিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন ৷

উদ্বোধনী খেলায় মুসলিমবাগ সাদা দল কালীঘাট রোড সবুজ দলকে ১-০ গোলে পরাজিত করে ৷ উক্ত টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহন করেছে ৷
একাডেমির সাথে উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষকের দায়িত্বে ছিলেন শিমুল আহমেদ ৷

অতিথিরা বক্তব্যে বলেন, সারাদেশ আজ মাদকের কালো থাবায় নিমজ্জিত, তা থেকে বের হতে হলে শরীর চর্চা, খেলাধুলা, সামাজিক কর্মকান্ড ছাড়া বিকল্প কোন পথ নেই ৷ তাই কালীঘাট রোড ফুটবল একাডেমি এই করোনাকালে যুবকরা যাতে নেশার পথ বেঁচে না নেয় সেই লক্ষে “খেলাধূলায় বাড়ে বল, নেশা ছেড়ে খেলতে চল ৷” এই স্লোগানে একাডেমি কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর আয়োজন করে ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com