বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সরকারি জায়গা দখল নিয়ে হবিগঞ্জে টেঁটাযুদ্ধ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক: জমিজমার বিরোধে হবিগঞ্জে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। গত বছর জলমহাল দখল নিয়ে সংঘর্ষের একটি দৃশ্য।
সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে হবিগঞ্জে দু’পক্ষের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত দুজনকে সিলেট এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, সরকারি জায়গা দখল নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মনু মিয়াসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com