বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

নবীগঞ্জের ডাকাত লিলু ওরফে সেলিম র‌্যাবের জালে বন্ধি

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : জেলার নবীগঞ্জ উপজেলার ডাকাত লিলু ওরফে সেলিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব ৯-এর শ্রীমঙ্গল এর একটি দল। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার বক্তারপুর এলাকা তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব ৯-শ্রীমঙ্গঁল এর এসআই ইমদাদুল হক জানান, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত চাঁদ উল্লার পুত্র লিলু ওরফে সেলিম ডাকাত এর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

ইতোপূর্বে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে জামিনে ছাড়া পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। এর পর নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তারে কয়েক স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু সু-চতুর লিলু ওরফে সেলিম ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে উদাও হতো। র‌্যার ক্যাম্পে তার অভিযোপত্র আসে। এরই ভিত্তিতে উল্লেখিত সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনারপুর এলাকার স্থানীয়রা জানান, তার গ্রেপ্তারের সংবাদে এলাকার জনগন স্বস্থির নিঃস্বাস ফেলছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com