রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনা: সিলেটে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৩২.৭২ শতাংশ, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলায় এক দিনে করোনায় আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ২১৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৭২ শতাংশ।

আজ শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাজিয়া সুলতানা বলেন, এ সময় জেলায় দুই জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৩৪৫ জন রোগী ভর্তি আছেন।

গত বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত জেলায় আক্রান্ত মোট ১৭ হাজার ৪০৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩৯৩ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com