বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

কোপার শেষ আটে থাকছে না অতিরিক্ত ৩০ মিনিট

তরফ স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার নকআউট পর্বের খেলা শুরুর আগে কিছু নিয়মে বদল আনা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন হচ্ছে, নকআউট পর্বে কোনো ম্যাচ অমীমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা হবে না।

সর্বশেষ ২০১৫ ও ২০১৬ সালের আসরের নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিট খেলার সুযোগ বাতিল করা হয়েছিল। এবার সেই পুরনো নিয়মে ফিরে গেল লাতিন আমেরিকান ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এ আসর। অর্থাৎ ম্যাচ অমিমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলার সুযোগ না দিয়ে সরাসরি পেনাল্টি শ্যুটআউট শুরু হবে।

তবে ফাইনাল ম্যাচে আবার অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা থাকবে। অর্থাৎ কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়াবে। এর আগে ২০১৯ সালের কোপা আমেরিকায় একই নিয়ম থাকলেও কিছুটা বদল ছিল। তবে সেমিফাইনাল থেকে পরবর্তী ম্যাচগুলোতে অতিরিক্ত ত্রিশ মিনিট দেওয়া হতো।

বাংলাদেশ সময় আজ শুক্রবার দিবাগত রাত ৩টায় পেরু-প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকার শেষ আটের লড়াই। এরপর বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com