মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে লকডাউনে তৎপর প্রশাসন, ৯টি মামলা, জরিমানা আদায়

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সরকার ঘোষিত কঠোর লকডাউন প্রতিপালনে প্রশাসনের কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। শুক্রবার (০২ জুলাই) করোনাভাইরাসের চলমান পরিস্থিতি সামাল দিতে ৭ দিনের কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে সারাদিন রাস্তা-ঘাট, হাট-বাজারগুলো কিংবা ঢাকা-সিলেট মড়াসড়ক কঠোর নজরদারিতে ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লকডাউন অমান্যকারী ৯ ব্যক্তির নিকট থেকে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

সরকার ঘোষিত বিধি-নিষেধ প্রতিপালনে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে আইশৃঙ্খলাবাহিনীর চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন ও জনসাধারণকে জিঙ্গাসাবাদ করতে দেখা যায়। অতিজরুরী কারণ ছাড়া কেউ বাড়ি থেকে বাহির হলে তাকে আবার উল্টো বাড়ির দিকে ফিরিয়ে দিতে দেখা গেছে। শুক্রবার সকাল থেকে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ তদারকিতে কাচাঁবাজার, ঔষধের দোকান, ও জরুরী পণ্যবাহী গাড়ি ছাড়া আর কোন যানবাহন চলাচল করতে দেয়নি আইনশৃঙ্খলাবাহিনী। সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড মাইকে প্রচারণা চালিয়েছেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান, সেনা সদস্যদের একটি টিম, বিজিবি সদস্যদের একটি টিম ও পুলিশ সদস্যরা মাঠে তৎপর ছিলেন। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কাচাঁবাজার ও মাছের বাজারে গিয়ে ব্য্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা পরিচালনা করতে হবে। সকাল থেকে বিকেল পাঁচটার ভিতর বাজার সম্পূর্ণ বন্ধ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রশাসন কঠোর আইনি পদক্ষেপে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com