শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে ১১ চুরি-ডাকাতি মামলার আসামি গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ১১ চুরি-ডাকাতি মামলার পলাতক আসামি ফারুক মিয়া (৩২) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার (০২ জুলাই) মধ্যেরাতে মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ফারুক উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ কদ্দুছ মিয়ার পুত্র।

সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, গত ২৪ জুন এসআই গোদরেজ এগ্রোভেট কোম্পানিতে ঘটে যাওয়ার ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ফারুক মিয়াকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি। এর পূর্বে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সিরাজগঞ্জ জেলা সদরের তেগরী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র ইয়াছির হোসেন ওরফে রাসেলকেও গ্রেফতার করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ডাকাত ফারুক মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একাধিক থানায় প্রায় ১১টি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। অচীরেই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের কথাও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com