মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

স্বামীসহ করোনায় আক্রান্ত হবিগঞ্জের ডিসি

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্বামী অতিরিক্ত সচিব শরীফুল ইসলামও।

তাদের দুজনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, বর্তমানে তারা জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার সকালে জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তার স্বামী মো. শরিফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নমুনা দেন। তাৎক্ষণিক অ্যান্টিজেন র‌্যাপিড টেস্টের মাধ্যমে তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনা পজিটিভ আসে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসক ইশরাত জাহানের স্বামী স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম হবিগঞ্জে ঘুরতে আসেন। বর্তমানে তারা দুজনেই চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com