সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শায়েস্তাগঞ্জে মামুন হত্যা মামলার প্রধান আসামী কাউসার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই প্রান কোম্পানির শ্রমিক মামুন মিয়া (২৮) হত্যা মামলার প্রধান আসামী কাউসার মিয়া নামে প্রধান আসামীকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

কাউসার মিয়া শৈলজুড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার অলিপুর থেকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে এবং বুধবার বিকালে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয় হত্যা মামলার প্রধান আসামী কাউসারকে।

জানা যায়, নিহত মামুন মিয়ার বড় ভাই সদর উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দার বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আসামী কাউসার মিয়াকে প্রধান করে মামলা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর সকালে উপজেলার অলিপুরের আব্দুল আহাদ মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে নিহত মামুন মিয়ার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com