বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ঈদের পর বন্ধ থাকবে পোশাক কারখানা

তরফ নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ রোধে ১৪ দিনের চলমান কঠোর লকডাউনে খোলা রয়েছে দেশের সব পোশাক কারখানা। তবে ঈদের পর থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউনে বন্ধ থাকবে সকল শিল্প কারখানা।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা ও কোরবানির পশু কেনাবেচাকে সামনে রেখে চলমান কঠোর লকডাউন আট দিনের জন্য শিথিল করছে সরকার। ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ সময় অন্য সব কিছুর সঙ্গে শিল্প কারখানাগুলো বন্ধ থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা সরকার। বিধিনিষিধের চতুর্থ দিনে এই সীমা আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়, যার মেয়াদ শেষ হবে আগামীকাল বুধবার। করোনার পরিস্থিতির উন্নতি না হলেও ঈদকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের জন্য ফের কঠোর লকডাউনের কথা জানানো হয়। এই দুই সপ্তাহে দেশের সব শিল্প কারখানা বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হলো। তবে এ সময়ে জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com