বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে বিধিনিষেধ মানাতে কঠোর উপজেলা প্রশাসন, ১৬ মামলা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ প্রতিপালনে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

ঈদ পর কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন রোববার (২৫ জুলাই) দুপুর থেকে শহর ও শহরতলীর বিভিন্ন সড়ক ও হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন । ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এছাড়াও কঠোর লকডাউন বাস্তবায়নে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরের প্রবেশ মুখে চেকপোস্ট স্থাপন করেছে। প্রয়োজন ছাড়া কোন যানবাহন প্রবেশ করতে দিচ্ছেনা। দিনভর আইনশৃঙ্খলা বাহিনী টহলে ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন জানান, সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্যের অপরাধে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্টন ও লকডাউন অমান্য করে যাত্রী বহন করার দায়ে গাড়ির চালক কে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় ১৬ মামলায় ৩ হাজার টাকার অর্থদন্ড প্রদান এবং তা তাৎক্ষনিক আদায় করা হয়। তিনি আরো জানান, করোনাভাইরাসের উর্দ্বগতি প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ প্রতিপালনে এমন অভিযান চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com