বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে হত্যা মামলার পলাতক আসামি আতর আলী র‍্যাবের হাতে আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামের দিনমজুর আঃ হক হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আতর আলী (৫৮) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এক চৌকশ দল।

র‌্যাব অফিস সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের এর একটি অভিযানিক চৌকশদল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে উপজেলার সুন্দরপুর বাজারে অভিযান পরিচালনা করে আসামি আতর আলী (৫৮) কে গ্রেফতার করে।

আসামি আতর আলী উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত গাবরু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। (হত্যা মামলার নং ৪৯) । পরে র‌্যাব আসামি আতর আলীকে চুনারুঘাট থানায় সোপর্দ করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ আসামি আতর আলীকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com