শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

সংরক্ষিত নারী সাংসাদ হতে চান অভিনেত্রী মৌসুমী

তরফ নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা মৌসুমী।

বুধবার বিকেল চারটার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ অফিস থেকে তিনি এ ফরম ক্রয় করেন।

আওয়ামী লীগের অফিসে মৌসুমীর উপস্থিতিতে অফিসের সবার মধ্যে এক অন্যরকম উচ্ছ্বাস বয়ে যায়। এ সময়ে ভিতরে এবং বাইরে মৌসুমী সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। প্রধানমন্ত্রী চাইলে এবার এমপি হচ্ছেন মৌসুমী।

মনোনয়ন ফরম ক্রয়ের পর মৌসুমী বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে আমি আমার অভিনয় দিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করছি। এখন জীবনের পরিণত সময়ে রাজনীতির মাধ্যমে দেশ এবং দেশের মানুষের সেবা করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরইমধ্যে মন্ত্রিসভার ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছেন, আমার বিশ্বাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নেও মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে চমক দেখাবেন।

মনোনয়ন ফরম ক্রয় করার সময় সঙ্গে ছিলেন তার ছেলে ফারদিন, ইয়েস নিউজ এর প্রকাশক সাহেদুল ইসলাম সাহেদ ও চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। এদিকে অনেকদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত চলচ্চিত্র লিডার। এতে একজন প্রথম সারির নেত্রীর ভূমিকায় দেখা যাবে এ ঢালিউড সুন্দরীকে। লিডার পরিচালনা করেছেন দিলশাদুল হক শিমুল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com