রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রীসঙ্গলে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার গোয়েন্দা শাখার (ডিবি)’র অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। শ্রীমঙ্গল পৌর এলাকার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ কালিঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার হরিলাল কেরোয়ালের পুত্র সহজ কেরোয়াল (৫৫) ও সদর ইউনিয়নের পশ্চিমভাড়াউড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মো. আব্দুছ ছামাদ (৪১) কে আটক করা হয়।

শনিবার (৩১ জুলাই) দুপুরে আটককৃত দুজনের বিরোদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীমঙ্গলের পৌর এলাকার আরামবাগ মুছিপট্রিতে অভিযান চালিয়ে মাদক সহ দুই কারবারিকে আটক করে।

জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, মৌলভীবাজার জেলা কে মাদক মুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার’র নির্দেশে মাদকের বিরোদ্ধে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com