বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে বিধিনিষেধ অমান্য করায় ৩৯ ব্যক্তিকে অর্থদন্ড

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কঠোর বিধিনিষেধ ও লকডাউনের ১০তম দিনে জেলা প্রশাসননের ভ্রাম্ম্যমাণ আদালত ৩৯ ব্যক্তিকে ৩৭ হাজার ৪০০ টাকার অর্থদন্ড প্রদান করেছেন।

রোববার (১ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রচারণা ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমান আদালত স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে অর্থদন্ড প্রদান করেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা সদর ও উপজেলায় লকডাউন ও কঠোর বিধিনিষেধ প্রতিপালনে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতকে সেনাবাহিনী , বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা সহযোগিতা করন।

এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল ও সড়কে চেকপোস্ট স্থাপন করে তদারকি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com