রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে মহাসড়কের পার্শ্ববর্তী ডোবা থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৩ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে নিহত যুবককে ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার অপরাহ্নে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলা সদর সংলগ্ন লোহাখলা রাস্তার মুখে একটি ডোবায় উপুড় হয়ে পড়ে থাকাবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে নিহত যুবককে ভবঘুরে বলে মনে হচ্ছে। তার পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com