বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দ্বিতীয়বারের মতো অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকে পুরুষদের ফুটবল ইভেন্টে টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতলো ব্রাজিল। ফাইনাল লড়াইয়ে স্পেনকে ২-১ গোলে হারিয়ে টানা দুই অলিম্পিক আসরের চ্যাম্পিয়ন হলো লাতিন আমেরিকার দেশটি।

এদিন, সোনা জেতার লড়াইটা দুর্দান্ত করেছিলেন সেলেকাওরা। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি পেলেও কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। পেনাল্টি মিস করলেও প্রথমার্ধের শেষের দিকে এগিয়ে থাকে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে দিয়েছেন ম্যাথিয়াস কুনিয়া। বক্সের ভিতরে দুর্দান্ত এসিস্ট করেন দানি আলভেজ।

বিরতির পরে দ্রুতই গোল শোধ করে দেন স্পেন। ম্যাচের ৬১তম মিনিটে কার্লোস সোলারের বাড়ানো বলে বল জালে জড়ান স্পেনের মিখেল ওয়ারজাবাল। ৬ মিনিট পরেই এগিয়ে যেতে পারতো স্পানিশরা। তবে ব্রাজিল গোলরক্ষক কার্লোস সোলারের ডি বক্সের বাইরের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন।

পরে গোল করার জন্য চেষ্টা করতে থাকে দু’দলের খেলোয়াড়রা। ৮৪ মিনিটে হেডে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলের নিনো। আর যোগ করা সময়ে সুযোগ মিস করে পাউ টোরিস। কার্লোস সোরারের কর্ণারে দারুণ হেড করেও বল জালে জড়াতে ব্যর্থ হন স্পেনের টোরিস।

যোগ করা সময়ে কোন দলেই জালে বল জড়াতে পারেননি। পরে একস্ট্রা টাইমের প্রথমার্থেও জালে বল জড়াতে পারেননি কোনো দল। তবে যোগ করা সময়ের ১০৮তম মিনিটে ম্যালকম এগিয়ে দেন ব্রাজিলকে। অ্যানটনির বাড়ানো বলে বাঁ দিক থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান ম্যালকম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com