রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কাবুলের কাছে তালেবান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

আন্তর্জাতিক ডেস্ক: রাতভর গোলাগুলির শব্দ। চারদিকে বারুদের গন্ধ। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। এক অবর্ণনীয় অবস্থার সৃষ্টি হয়েছে পুরো আফগানিস্তানে। তালেবানরা পৌঁছে গেছে রাজধানী কাবুলের খুব কাছাকাছি।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র তার দেশের দূতাবাসকর্মী, নাগরিকদের উদ্ধারে অতিরিক্ত সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিলেও আতঙ্কিত অন্যান্য দেশ। তারা এরই মধ্যে নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে। কূটনীতিকদের তড়িঘড়ি আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিস্থিতি যেমন হয়, এই মুহূর্তে আফগানিস্তানে ঠিক সেই অবস্থা। অনলাইন বিবিসি বলেছে, শুক্রবার তালেবানরা রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আজ শনিবার সকালে বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে, এই দূরত্ব আরও কমে গেছে। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে বর্ণনা করেছেন।

এতে বেসামরিক মানুষকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরই মধ্যে কমপক্ষে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com