রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকরা।

রোববার (১৫ আগষ্ট) সকালে প্রেসক্লাব সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদিকরা র‌্যালী সহকারে এসে উপজেলা পরিষদের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রকিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক মো. মামুদ আহম্মেদ, সদস্য সনেট দেব চৌধুরী, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, মিজানুর রহমান আলম, নূর মো. সাগর, ইয়াসিন সুমন, শামীম আহমদ সহ অনান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শ্রীমঙ্গল সাংবাদিক সমিতির সভাপতি মো. কাওছার ইকবাল ও সম্পাদক অসীম পাল শ্যামল এর নেতৃত্বে সংগঠনটির সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com