রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ক্ষমতা ছাড়ছেন গনি, তালেবানের দখলে আফগানিস্তান

তরফ নিউজ ডেস্ক : প্রায় দুই দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবানরা। তালেবান নেতাদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকের পর পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাবুলে হামলা হবে না, এ শর্তে সমঝোতা হয়েছে তালেবান বাহিনীর সঙ্গে।

এর আগে রোববার (১৫ আগস্ট) চারদিক থেকে তালেবানরা রাজধানী কাবুলে ঢুকে পড়ছে— এমন খবর ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকা ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

এরপরই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে রাজি হয় আফগান সরকার। শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া।

প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত ৪৫ মিনিটের বৈঠকে নেতৃত্ব দেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও সেখানে ছিলেন। বলা যায়, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন মোল্লা আবদুল গনি বরাদর।

এর আগে তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন বলেন, দর কষাকষি চলছে। খেয়াল রাখা হচ্ছে সাধারণ মানুষ যেন হিংসার বলি না হন। তিনি জানান, তালেবানরা কাবুলে ঢোকেনি। তাদের শহরের বাইরে অবস্থান নিতে বলা হয়েছিল। তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আফগান সরকারের সহযোগিতার অপেক্ষা করছিলেন।

এ বছরের ৯ মার্চ আফগানিস্তান থেকে সেনা সদস্যদের সরিয়ে নিতে শুরু করে আমেরিকা। এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে তালেবান বাহিনী। জুন মাসের শেষ দিকে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এরপরই দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগুতে শুরু করে তারা। বলা যায়, দেড় মাসের মধ্যেই আফগানিস্তানের দখল নিয়েছে তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com