রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা, এক গ্রামেই আটজন আক্রান্ত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে গত ২৪ ঘন্টায় ১৯৫ টি নমুনার মধ‍্যে ৮৮টি নমুনার রিপোর্ট এসে পৌঁছেছে। এতে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তে পুরুষের তুলনায় মহিলার সংখ‍্যা রয়েছে বেশি।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, গত ২৪ ঘন্টায় লাকসামে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১’শ ৫০ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৮ আগষ্ট) উপজেলার বাকই ইউনিয়নের আশুরা গ্রামে করোনা আক্রান্ত হয়ে একজন মহিলা মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৩ জন। লাকসাম থেকে এ পর্যন্ত ৫ হাজার ৮’শ ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় লাকসাম পৌর এলাকার উত্তরকূল গ্রামে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মহিলা ৬জন এবং পুরুষ ২জন। এছাড়াও পৌর এলাকার সাতবাড়িয়ায় (মহিলা) একজন, লাকসাম মেডিকেল সেন্টারে (মহিলা) একজন, পূর্ব লাকসামে (মহিলা) দুইজন, উত্তর লাকসামে (মহিলা) একজন, পশ্চিমগাঁওয়ে (মহিলা) একজন, উপজেলার নোয়াপাড়ায় (মহিলা) একজন, কৃষ্ণপুরে (পুরুষ) একজন, চন্দনায় (মহিলা) একজন এবং বাকইতে (মহিলা) একজন আক্রান্ত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com