শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স ও কর্মচারীদের ধর্মঘট

মৌলভীবাজার প্রতিনিধি: ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারীদের জন্য বিভাগীয়শ্রম দপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা অমান্য করে সুপারিশকৃত বেতন কাঠামো বাস্তবায়ন না করার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স ও কর্মচারীরা তিন দিনের ধর্মঘটের ডাক দেয়।

বুধবার সকাল থেকে তাঁরা ধর্মঘট শুরু করেছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন ৩ ঘন্টা করে কর্মবিরতি করে টানা ৩দিন অবস্থান ধর্মঘট পালন করবে। এ সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবী দাওয়া মেনে না নিলে কঠোর আন্দোলনের যাওয়ার হুমকি দেয় তাঁরা।

শমশেরনগর চা-বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, পানিওয়ালা, মালি, ক্লিনার, ধোপা, বাবুর্চি ও পাহারাদারসহ বিভিন্ন পদে নিয়োজিত কর্মচারীরা হাসপাতালের সামনে বুধবার সকাল ৯টা থেকে অবস্তান ধর্মঘট শুরু করে। বুধবার সকালে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নার্স, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লসসহ বিভিন্ন পদের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা হাসপাতালের প্রবেশপথে ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন নার্স মেরি রাল্ফ, তনুময় বর্মা, শ্রীমতি মৃধা, শ্যামল অলমিক প্রমুখ। এ সময় শমশেরনগর চা বাগানের ছাত্র ও যুব পরিষদের পক্ষ থেকে আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস।

এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইলে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের প্রশাসক ও দায়িত্বশীল কেউ কথা বলতে চাননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com