মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

জাপার চেয়ারম্যানের দায়িত্বে জিএম কাদের

তরফ নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ  শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো হুসেইন মুহাম্মদ এরশাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জানাচ্ছি যে, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়্যারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

তিনি বলেন, ‘পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন। যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে পারেন এরশাদ। এর আগেও তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেই সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এরশাদের অবর্তমানে দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com