রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে এলএসপিদের মাঝে ইলেক্ট্রিক ডিভাইস বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সরকারি-বেসরকারি সেবা নিশ্চিত করতে লোকাল সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) মাঝে ইলেক্ট্রিক ডিভাইস (মোবাইল) বিতরণ করা হয়েছে।

ইএসডিওর সৌহার্দ্য-৩ কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেল নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের ৫ জন এলএসপিকে ডিভাইস বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা প্রধান অতিথি থেকে এসব ডিভাইস বিতরণ করেন। এসময় মাহমুদুল হাসান,টেকনিক্যাল ম্যানেজার, এসএন্ডআর, কেয়ার বাংলাদেশ, সৌহার্দ্য-৩ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আতাউর রহমান আনছারী ও সৌহার্দ্য-৩ কর্মসূচির উপজেলা কো অর্ডিনেটর একেএম রফিকল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

ডিভাইস গুলোর মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করবে, বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সেবা পেতে সহায়তা করবে এবং সরকারি বিভিন্ন হটলাইন ব্যবহার করে সরকারি সেবা ও আবহাওয়া সংক্রান্ত বার্তা,বন্যা সতর্কিকরণ বার্তা দিয়ে গ্রামবাসীকে সতর্ক করার কাজে তারা দায়িত্ব পালন করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com