মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

স্বাদ কোম্পানীর সেমাইয়ে ময়লা ও বালি, জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি: স্বাদ এন্ড কোং এর লাচ্চা সেমাইয়ে ময়লা ও বালি পাওয়ায় এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।

বুধবার (২৫ আগষ্ট) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের শুনানী শেষে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার কার্যলয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, মৌলভীবাজার জেলার হোসেইন আহমদ সিলেট জেলার সদর উপজেলার শেখঘাটে অবস্থিত স্বাদ এন্ড কোং, সিলেট এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী অভিযোগের প্রমাণস্বরূপ তার মোবাইলে ভিডিও ও লাচ্ছা সেমাইয়ের প্যাকেট রেখে ছিলেন। অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।

শুনানীতে স্বাদ এন্ড কোং, সিলেট এর ম্যানেজার এডমিন রাজু চৌধুরী উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে স্বাদ এন্ড কোং, সিলেটকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ স্বাদ এন্ড কোং, সিলেটের, ম্যানেজার রাজু চৌধুরী তাৎক্ষণিক পরিশোধ করেন।

আইন অনুযায়ী অভিযোগকারী হোসেইন আহমদকে জরিমানার ২৫%= ৬হাজার ২৫০ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। স্বাদ এন্ড কোং, সিলেটের ম্যানেজার এডমিন আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এই ধরণের ভুল তাদের প্রতিষ্ঠানকর্তৃক আর হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com