বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে শিশু ভাতিজাকে অপহরণ করে মারপিট করার ঘটনায় দুই অপহরণকারী চাচাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে অপহৃত ওই শিশুকে অপহৃতদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা ও মামলা সূত্র জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া দড়িপাড়া গ্রামের মুছেন আলীর ছেলে খোকা মিয়ার সাথে তার ভাই মিনাল মিয়া, মোক্তার আলী ও সুরুজ আলীর সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে খোকা মিয়ার ছেলে সুবজ মিয়াকে (১১) ২৫ আগস্ট বুধবার বিকালে মোবাইল চুরির অপবাদ দিয়ে মিনাল মিয়া, মোক্তার আলী স্থানীয় নান্টুর দোকানের সামনে থেকে নিয়ে গিয়ে নিজ বাড়ির অজ্ঞাত স্থানে আটকে রাখেন এবং সবুজ মিয়াকে মারপিট করেন। ছেলে সবুজ মিয়াকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের দ্বাড়স্থ হন খোকা মিয়া। বকশীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মিনাল মিয়া ও মোক্তার আলীকে গ্রেপ্তার করেন এবং তাদের বাড়ি থেকে শিশু সবুজ মিয়াকে উদ্ধার করেন।

ছেলেকে অপহরণ ও বাড়িতে আটকে রেখে মারপিট করার ঘটনায় খোকা মিয়া চার জনকে নামীয় আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ ২৬.০৮.২০২১ইং।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, দুইজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com