বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

নবীগঞ্জে ২৪ লাখ টাকার বিড়িসহ চোরাকারবারি আটক

নবীগঞ্জে জব্দকৃত বিড়িসহ আটক তনু

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার সোনামপুর বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ২৩ লাখ ৬৪ হাজার পিস বিড়ি জব্দ করেছে র‌্যাব। এ সময় আবুল বাশার তনু (২০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

তনু সোনামপুর বড়বাড়ি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে জব্দকৃত বিড়িসহ তনুকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এই তথ্য নিশ্চিত করে বলেন, পাচার করে আনা বিড়িগুলো প্রায় ১০০টি কার্টনে করে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছিলেন তনু। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিড়িসহ তাকে আটক করে। জব্দকৃত বিড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষাধিক টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com