রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে মাদক নির্মূলে নবাগত ওসি’র দৃঢ় প্রত্যয়

নবাগত ওসি মোঃ রকিবুল ইসলাম খান

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : মাদক নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাহুবল মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবেদকের সাথে আলাপচারিতায় তিনি এ মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। তাই মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকুই কঠোর ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি বাহুবলের আইন-শৃঙখলা বজায় রেখে মানুষের জানমালের নিরাপত্তা জোরদার করাই আমার লক্ষ্য থাকবে। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

উলে­খ্য, গত বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) মোঃ রকিবুল ইসলাম খান সদ্য বদলীজনিত বিদায়ী ওসি মোহাম্মদ কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারি পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরে ২০১৭ সালের মে মাসে পুলিশ পরিদর্শক হিসেবে পদন্নোতি লাভ করে কুমিল­া জেলা, জাতিসংঘ মিশন, কক্সবাজার জেলা ও সর্বশেষ রবিশাল জেলায় কর্মরত ছিলেন। রকিবুল ইসলাম খান ব্যক্তি জীবনে এক পুত্রসন্তানের জনক। ঢাকা জেলার বাড্ডার বাসিন্দা তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com