বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে একযোগে ১৪৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী মোটরকার প্রতীকের বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা তিনটি নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র রয়েছে ১৪৯টি।

রিটানিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তার চাদরে ঢাকা থাকছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রগুলো। কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭-১৮ জন সদস্য দায়িত্বে রয়েছেন। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছেন ১৮-১৯ জন সদস্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com