রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে পুলিশের অভিযানে ১২ ওয়ারেন্টভূক্ত আসামী আটক

আটককৃত আসামীসহ পুলিশ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে ১২ ওয়ারেন্টভুক্ত আসামী আটক হয়েছেন। গতকাল (০৩ সেপ্টেম্বর) শুক্রবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল- উপজেলার বড়ইউড়ি গ্রামের মৃত খুশি মিয়ার পুত্র আব্দুল মজিদ (২২), আব্দুল জলিলের পুত্র তোফাজ্জল মিয়া (২০), মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র সেলিম মিয়অ (৩৭) ও সফিক মিয়া (৪০), ভুগলী গ্রামের রহম আলীর পুত্র আবিদ আলী (২৫) রহম আলীর স্ত্রী পুতুল বেগম (৪৫), দক্ষিণ স্নানঘাট গ্রামের কিম্মত আলীর পুত্র আব্দুস শহীদ (৩৫) ও আব্দুর রহিম (৪৫), মৃত জমাদার মিয়ার পুত্র আব্দুল আলী (৪০), আব্দুন নূর (৪৫) ও আব্দল হক (৩৫) এবং ভৈরবীকোনা গ্রামের কুটি মিয়ার পুত্র মিলন মিয়া (৩২)।

পুলিশ সূত্র জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শুক্রবার মধ্যেরাতে এসআই ও এএসআই’র যৌথ নেতৃত্বে সঙ্গীয় ফৌর্সসহ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযানে চালিয়ে ঐ আসামীদেরকে আটক করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে আটককৃত ১২ ওয়ারেন্টভূক্ত আসামীদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামী আটকে অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com