রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: চা শ্রমিকদের জীবন মা উন্নয়নে সমাজ সেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়নকৃত ১ হাজার ৪২ জন চা শ্রমিকের মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চেক হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মিলন শীল।

এছাড়াও স্থানীয় আ’লীগের নেতাকর্মী ও বাগান পঞ্চায়েতগণ উপস্থিত ছিলেন। সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা-বাগান, মাকড়িছড়া চা-বাগান, সাতগাঁও চা-বাগান, হুগলীছড়া চা বাগান ও গান্ধীছড়া চা বাগনের ১ হাজার ৪২ জন চা শ্রমিককে পাচঁ হাজার টাকা করে এককালিন সরকারি অনুদান মোট ৫২ লক্ষ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com