রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে থানার ভিতরে নারীর বিষপান

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুর থানার ভেতরে এসে মনোয়ারা বেগম (৩৮) নামে এক নারী বিষপান করছেন।

থানাটিতে কর্মরত এক কনস্টেবলের কাছে পাওনা টাকার দাবিতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পুলিশের।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। মনোয়ারার বাড়ি কক্সবাজার জেলায় জানা গেলেও এখনও তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ। গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মনোয়ারা মঙ্গলবার সকালে থানায় এসে জানান যে কনস্টেবল বাবুল মিয়ার কাছে তিনি টাকা পান। এসময় এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বললে তিনি চলে যান। কিন্তু দুপুরে আবার থানায় ঢুকে বিষাক্রান্ত হয়ে বমি করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকেও তাকে সিলেটে স্থানান্তর করা হয়। পরে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম মনোয়ারাকে সিলেটে নিয়ে গেছেন। অভিযুক্ত কনস্টেবল বাবুলের আগের কর্মস্থল কক্সবাজারে ছিল।

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক মিঠুন রায় বাংলানিউজকে বলেন, মনোয়ারা কীটনাশক পান করেছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেটে পাঠানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com